মোঃ শহিদুল ইসলাম (সাগর) আশুলিয়া মহাসড়কের উপর ময়লা না ফেলা, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার নবী টেক্সটাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভূক্তভোগীরা অভিযোগ করে জানান, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় আশপাশের বেশ কয়েকটি এলাকার ময়লা আবর্জনা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে । আর এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিমাসে আদায় করছে মোটা অঙ্কের চাঁদা।
বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানালেও কোন সুরাহা মিলছে না বলেও অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী। সেই সাথে তারা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন যাতে করে মহাসড়কের পাশে ময়লা ফেলা ও চাঁদা বন্ধ করা হয়।