পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
-
১২৮
বার দেখা হয়েছে

পাইকগাছা সংবাদদাতা।। পাইকগাছায় মাস্কব্যবহার না করায় ৫ জন ও প্লাষ্টিকের ব্যাগ বিক্রির করার কারনে ২ জনকে ভ্রাম্যমান আদালতে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে পৌর সদরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মোঃ শাহরিয়ার হক।
করোনা মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতারণ করা হয়েছে। জন সচেতনতা বৃদ্ধিতে মাস্ক ব্যবহার না করায় ১’শ টাকা করে ৫ জনকে ৫’শ টাকা ও পাটের তৈরী ব্যাগের বদলে প্লাস্টিকের ব্যাগ বিক্রি করা অভিযোগে ৫শ’টাকা করে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ আদালতে মোট এক হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
Please Share This Post in Your Social Media