পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে এলাকা প্লবিত
- প্রকাশের সয়ম :
বুধবার, ৩১ মার্চ, ২০২১
-
১২৮
বার দেখা হয়েছে

রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। খুুুুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ণ এলাকা প্লবিত। ভেসে গেছে চিংড়ী ঘেরের মাছ,জমির ফসল । ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা। পাইকগাছা – তালার শাজাতপূর পুরের সংযোগ সড়কের উপর নির্মাণাধীন ব্রিজ বাঁধ ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে,উপজেলার রাড়ুলী ইউপির কাটিপাড়া নামক স্থানে পাইকগাছা- তালা সিমান্তে খুলনার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রিংবাঁধ দিয়ে ব্রিজ নির্মান করা কালে মঙ্গলবার দুপুরে জোরের পানিতে ভেঙ্গে চিংড়ী ঘের,পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট। স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এখানে ১২টি চিংড়ী ঘের। যার জমির পরিমান প্রায় ৪ শ বিঘা জমি। চিংড়ী মৌসমীর প্রথম। আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে।তার আগেই এ অবস্থার সৃষ্টি।স্থানীয়রা জানান কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের কাজ চলছে। দুই তিন মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান।এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে বা্ঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাধ। যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। পানের বরজ ও বোর ধানের ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ।
বাড়ীতে জোয়ারের পানি উঠে অনেকের ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে । স্থানীয় চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে বাধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media