নিজস্ব প্রতিবেদক ।। সাভারে করোনাভাইরাস পরিস্থিতিতে সকল পুষ্টিচাহিদা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদের ভ্রাম্যমান ডিম, দুধ ও মাংস বিক্রয় করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকালে সাভার উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ভ্রাম্যমান কার্যক্রম ১৫ দিন যাবত চালু করা হয়েছে।
এ সময় সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ডিম,, দুধ ও মাংস বিতরণ করা হয়। প্রতি হালি ডিম ২৫ টাকা , দুধ লিটার ৬৫ টাকা এবং মুরগির মাংস ১৬০ টাকা বিক্রয় করা হয়।
সাভার উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন. করোনাভাইরাস প্রতিরোধ ও মাহে রমজানে দুধ ,ডিম ও মাংসের চাহিদা বহুল অংশে বেড়ে যায় । কিন্তু বর্তমানে লকডাউন বিদ্যমান থাকার সাধারন মানুষের পুষ্টির অভাব দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিডিওটি দেখুন:
আমাদেরবাংলাদেশ.কম/রাজু