আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (রোববার) দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে (শনিবার) রাজধানীর কাফরুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনতা ব্যাঙ্কের অ্যাসিস্টেন্ট এক্সিউটিভ অফিসার পদে নিয়োগসহ বিভিন্ন স্কুল ও কলেজের ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলেও জানান মাসুদুর রহমান। আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দিনাজপুরের পার্বতীপুরে আবিদা সুলতানা মিম নামে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সে পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। গতকাল শনিবার রাতে আরো পড়ুন.....
বরিশাল সংবাদদাতা।। দ্বিতীয় দফায় আমদানি করা পেঁয়াজ টিসিবির মাধ্যমে সারাদেশের মত বরিশালেও ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এসব পেঁয়াজ কিনতে ভীড় লক্ষ্য করা গেছে বরিশাল নগরীতে। রোববার সকাল থেকে নগরীর ডিসি আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মালিক জাহাঙ্গীর আলম ও হেলপার এনায়েতকে খালাস দেন আদালত। আজ (রোববার) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং তাদের সহকারী কাজী আসাদ। কাজী আসাদ পলাতক। এ মামলার রায়ের পর্যবেক্ষণে সাংবাদিকদের প্রতি বিচারক ইমরুল কায়েশ বলেন, এ মামলাটি পেনালকোডের ৩০৪ ধারা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এর চেয়ে বেশি শাস্তি দেয়ার সুযোগ নেই। আপনারা সংবাদগুলো এমনভাবে প্রচার করবেন যাতে ছাত্রসমাজ ও জনগণের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। আদালত বলেন, পরিবহন সেক্টরে অনেক খামখেয়ালিপনা দেখা যায়। বাসের বেপরোয়া চলাচলের কারণে চাকার নিচে পিষ্ট হওয়া থেকে রেহাই পাচ্ছে না শিক্ষার্থীরাও। এ ঘটনায় ট্রাফিক পুলিশকে সচেতন হতে হবে। বিচারক আরও বলেন, মালিকরা চালকদের একটা নির্দিষ্ট জমা টাকা টার্গেট দেয়। যেটা তাদের জটিল হয়। এ কারণে মালিকদের খুশি করতে বেপরোয়া চালায়। মালিকদেরও সচেতন হতে হবে। চালক ইচ্ছাকৃতভাবে দুই শিক্ষার্থীর উপর বাস তুলে দেয় বলে পর্যবেক্ষণে জানায় আদালত। উল্লেখ্য, রাজীব-জিয়ার মৃত্যুর পর থেকে তার শিক্ষার্থীরা অভিযুক্তদের ফাঁসি চেয়ে আন্দোলন করছেন। এছাড়া সম্প্রতি রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা আসামিদের মৃত্যুদণ্ড শাস্তি চেয়েছেন। আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর বায়ু দূষণ রোধের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর বিমাবন্দরের সড়কে জাবালে নূরের বাস চাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের আরো পড়ুন.....
কুড়িগ্রাম সংবাদদাতা।। বীরপ্রতীক তারামন বিবির প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। গত বছরের এই দিনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাচারীপাড়া এলাকার নিজ আরো পড়ুন.....
রাজশাহী সংবাদদাতা।। রাজশাহীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরীক্ষার খাতা বিশেষ গুরুত্ব দিয়েই দেখতে হবে। তারা সবই পারে, শুধু বুঝতে হবে মনোযোগ দিয়ে। রোববার সকালে রাজশাহীতে ‘ন্যাশনাল আরো পড়ুন.....
নিজস্ব প্রতিবেদক।। আজ রোববার বিশ্ব এইডস দিবস। এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয়ে আসছে। প্রতিবারের মতো বাংলাদেশেও এবার আরো পড়ুন.....
প্রায় ২২ বছর অতিক্রান্ত হওয়ার পরও আশার মুখ দেখেনি পার্বত্য শান্তি চুক্তি। ফলে এখনো পাহাড়ে বসবাসকারীদের উপর দমন-নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে পাবর্ত্য শান্তিচুক্তির ২২ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। আরো পড়ুন.....