আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মুজিববর্ষে বাংলাদেশের সব ঘরে আলো জ্বলবে। কোনো ঘর অন্ধকার থাকবে না। এমন প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ থেকে বাংলাদেশের ৪১০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হলো। আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে,বাংলাদেশও পিছিয়ে থাকবে না’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপর বেশি জোর দিয়েছি। এ পর্যন্ত সারাদেশে আমরা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি। প্রযুক্তিতে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, সে কারণে আমরাও বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, নতুন প্রজন্মকে আমরা এমনভাবে শিক্ষিত করে গড়ে তুলতে চাই যেন বিশ্বের উন্নত দেশের শিক্ষার্থীদের চাইতে কোনো অংশে পিছিয়ে না থাকে। আমরা আইসিটি এবং কর্মমুখী শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে চাই। এ জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস, কর্মমুখী শিক্ষা ও আইটি শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। এ কারণে আজ অনেকেই আউটসোর্সিং করে অনেক টাকা রোজগার করছে। শেখ হাসিনা বলেন, ৯৬ সালের একটি মোবাইলের দাম ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। বিএনপির একজন নেতা এই মোবাইল কোম্পানির মালিক ছিলেন। তখন একটি কল ধরলেও ১০ টাকা একটি কল করলেও ১০ টাকা মিনিট খরচ হতো। এখন আমাদের হাতে হাতে মোবাইল। আমাদের তরুণরা মোবাইলের মাধ্যমে শিক্ষাগ্রহণ করছে। আজ প্রযুক্তির মাধ্যমে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত একটি দেশ হবে। এমন পরিকল্পনা গ্রহণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এ ছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সে জন্য আমরা ২১০০ সালকে সামনে রেখে ডেল্টাপ্লান ২১০০ ঘোষণা করে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, এর ওপর একটি ভিডিওচিত্র পরিবেশন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এ এন এম জিয়াউল আলম। বিদ্যুৎ বিভাগের ওপর উপস্থাপনা এবং ভিডিওচিত্র পদর্শন করেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।
আরো পড়ুন.....
আজমি আনন।। চলতি বছর এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে সভায় উপস্থিত না হওয়ায় ১১ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ ধরনের দায়িত্বহীন
আরো পড়ুন.....
শরীয়তপুর সংবাদদাতা।। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডি.এম খালি ইউনিয়নের চরচান্দা বাজারে এক কাঠের সোমিলে অগ্নিকান্ড ঘটে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১টা দিকে ছুনু ঢালীর দোকানের পাশে খলিল মুন্সির কাঠের সোমিলে
আরো পড়ুন.....
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ পদোন্নতির জন্য একটি অনলাইন সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠান আজ (১১ ফেব্রুয়ারি-২০২০) উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন.....
জয়পুরহাট সংবাদদাতা।। সাহসিকতার সাথে সাত পেরিয়ে আটে পদার্পণ শির্ষক শ্লোগানে জয়পুরহাটে দৈনিক আমার সংবাদ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১.৩০ ঘটিকায় দৈনিক আমার সংবাদ পত্রিকার
আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ৯/১১ এর পরে পশ্চিমারা মুসলিম দেশগুলোর উপর অন্যায়-অ’ত্যাচার শুরু করে। ইসলামের দিকে ঝুঁকছে। ১১ ই সেপ্টেম্বর প্রচারমাধ্যমকে ইসলামকে অনেক বেশি মনোযোগ দিয়েছে। যদিও, মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম ও ইসলাম
আরো পড়ুন.....
নোবিপ্রবি সংবাদদাতা।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজম্যান্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাব মিয়া সোহেলের উপর হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের
আরো পড়ুন.....
জয়পুরহাট সংবাদদাতা।। পুলিশিই জনতা জনতাই পুলিশ শির্ষক শ্লোগানে আক্কেলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ ও মানবপাচার বিরোধী আলোচনা
আরো পড়ুন.....
নরসিংদী সংবাদদাতা।। নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অব্যাহত হয়রানী ও সেবা গ্রহীতাগণ ভোগান্তির খপ্পরে পড়ছে। এ খবর জানতে পেরে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে অভিযান পরিচালনা
আরো পড়ুন.....
শেরপুর সংবাদদাতা।। ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রæয়ারী
আরো পড়ুন.....